শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ার দখলে পলাতক চেয়ারম্যানের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুগন্ধায় লঞ্চে আগুন : মা-ছেলে শেখ হাসিনা বার্নে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন : জেসমিন (২৬) ও তার ছেলে তামিম (১০)

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ লঞ্চটিতে আগুন ধরে। জীবন বাঁচাতে অনেকেই নদীতে লাফিয়ে সাঁতরে তীরে উঠেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর