বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ

আজও মিরপুরে আকস্মিক পরিদর্শনে মেয়র আতিক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

গতকালের পর আজও (৬ জানুয়ারি) কাউকে না জানিয়ে হঠাৎ মিরপুর এলাকায় উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। প্রথমে তিনি বোটানিক্যাল গার্ডেন এলাকা পরিদর্শনে করেন। এ সময় সাত দিনের মধ্যে গার্ডেনের পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দেন।

মূলত বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন কার্যক্রমসহ নাগরিক সমস্যা সমাধানের কার্যক্রমগুলো কেমন চলছে তা দেখতেই প্রতিদিন এমন আকস্মিক পরিদর্শনে বের হচ্ছেন মেয়র।

পরিদর্শনে এসে গার্ডেন এলাকার পুকুরের ব্যাপক কচুরিপানা রয়েছে এবং তাতে বিপুল সংখ্যক মশা বিচরণ করছে এমন অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। পরে ঘটনাস্থল থেকে তিনি গার্ডেনের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোন করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পুকুর পরিষ্কারের নির্দেশ দেন। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র।

এ সময় আতিক বলেন, আমি কোনো এলাকায় কাউকে জানিয়ে যাবো না। এভাবে ঝটিকা সফর করবো। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসবো। যদি এখানে কচুরিপানা দেখতে পাই তাহলে ব্যবস্থা নেবো।

পরে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখল করে রাখা দোকানগুলোর বর্ধিত অংশ উচ্ছেদ করার নির্দেশনা প্রদান করেন ডিএনসিসি মেয়র। বর্তমানে সিটি করপোরেশনের বিশেষ গাড়ি এসে এসব দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

ঝটিকা সফরে আতিক ফুটপাত ধরে হাটতে থাকেন এবং আশপাশের মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে জানতে থাকেন। সমস্যা সমাধানে তিনি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর