শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাজারে জুতার নতুন কালেকশন, ভালো বিক্রির আশা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি:

এবার ঈদ কাটবে বেশ গরমের মধ্যেই। আর সে বিষয়টি মাথায় রেখেই জুতার বাজারে পসরা সাজিয়েছে নতুন নতুন ডিজাইনগুলো। ক্রেতারাও খুঁজছে গরমে আরামদায়ক জুতা। রাজধানীর বিভিন্ন মার্কেটের নন-ব্র্যান্ড ও ব্র্যান্ডের জুতার দোকানগুলোতে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে নতুন নতুন ডিজাইন এলেও এখনো জুতার বেচাবিক্রি খুব একটা বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে করোনার সময়ের গত দুই বছরের তুলনায় এ বছর বিক্রি ভালো হবে বলে আশা করছেন তারা।

মানুষের রুচির পরিবর্তন ও মানের বিষয়ে সচেতন হওয়ায় এ বছর ব্র্যান্ডের জুতার চাহিদা বেড়েছে। তবে সার্বিকভাবে সারা বছর যে পরিমাণ জুতা বিক্রি হয়, তার বড় অংশই নন ব্র্যান্ডের। আর প্রতি বছর ২৫-৩০ শতাংশ জুতা বিক্রি হয় এ ঈদুল ফিতরে। তবে চলতি বছরে এখনো সে পরিমাণ বিক্রি হচ্ছে না বলে জানিয়ে ব্যবসায়ীরা। তারা বলছেন, ভালো ব্যবসার আশায় এবার বড় প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রচুর ডিজাইন এনেছি। তবে রোজার এক সপ্তাহের বেশি সময় পার হলেও ক্রেতা আনাগোনা খুব বেশি বাড়েনি। এমনকি বৈশাখেরও বিক্রি খুব একটা হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর