শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

পশ্চিমা অস্ত্র বহনকারী উড়োজাহাজ ভূপাতিত — রাশিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

পশ্চিমা অস্ত্র বহনকারী একটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। আজ রোববার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়।

মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা অস্ত্র বহনকারী সামরিক উড়োজাহাজটি ইউক্রেনের। এ উড়োজাহাজকে ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।

মস্কোর দাবি, পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান বহন করছিল ইউক্রেনের সামরিক উড়োজাহাজটি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওডেসা শহরের বাইরে এ হামলা হয়।

বিবিসি স্বাধীনভাবে রাশিয়ার এ দাবি যাচাই করতে পারেনি।

ইউক্রেনের সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার যে দাবি মস্কো করেছে, তাতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনকে বিপুল অস্ত্রসহায়তা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।

ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানাচ্ছে কিয়েভ। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছে ইউক্রেন।

জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান ইউনিটগুলো ইউক্রেনের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ মস্কোভাডুবির পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।

ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, রুশ বিমানবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাতারাতি ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর