শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কাছে গিয়েও সেঞ্চুরি হলো না দু প্লেসির

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক,:

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মঙ্গলবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৯৬ রান করেন দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের ৬৪ বলের ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১১ চারে।

আইপিএলে নিজের সর্বোচ্চ ৯৬ রানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আউট হলেন দু প্লেসি। ২০১৯ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে এই রান করেছিলেন ৫৫ বলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে অনুজ রাওয়াত ও বিরাট কোহলিকে হারায় বেঙ্গালোর। শ্রীলঙ্কার দুশমন্থ চামিরার বলে ওপেনার রাওয়াত ধরা পড়েন মিড-অফে। আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান কোহলি গালিতে ক্যাচ দিয়ে।

এরপর একার লড়াইয়ে দলকে টেনে নেন দু প্লেসি। শুরুতে কিছুটা সাবধানী ছিলেন তিনি। প্রথম ১৭ বলে রান করেন কেবল ১৬। ধীরে ধীরে বাড়ান রানের গতি।

গ্লেন ম্যাক্সওয়েল ভালো কিছুর আভাস দিয়ে ফিরে যান। তবে হাল ছাড়েননি দু প্লেসি। তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণইকে ইনিংসে নিজের প্রথম ছক্কায় ওড়ানোর পরের বলে সিঙ্গেল নিয়ে পা রাখেন ফিফটিতে, ৪০ বলে। পঞ্চাশের পর ক্রুনাল পান্ডিয়াকে ওভারে মারেন একটি করে ছক্কা ও চার। বিষ্ণইকে মারেন দুই চার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর