বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

নতুন হচ্ছে ফিটনেসবিহীন লঞ্চ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি:  ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের একটি বড় অংশের অন্যতম বাহন লঞ্চ। নিয়মিত যাতায়াতের পাশাপাশি প্রতিবছর ঈদে সদরঘাট থেকে ছেড়ে যায় অসংখ্য লঞ্চ। গত দুই বছর করোনা বিধিনিষেধের কারণে ঈদযাত্রা স্বাভাবিক ছিল না। কিন্তু এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন লঞ্চমালিকরা। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে পুরোনো লঞ্চে রং লাগিয়ে নতুন রূপ দেওয়া হচ্ছে। চলছে শেষ মুহূর্তের ঝালাই কাজ। এর মধ্যে ফিটনেসবিহীন লঞ্চও রয়েছে বলে জানা গেছে। এসব কাজে ডকইয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

রাজধানীর কেরানীগঞ্জের লাকী ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস-এ দাঁড়িয়ে আছে ঢাকা-গৌরনদী রুটের এম ভি মানসী। পুরোনো এই লঞ্চ মেরামতে কাজ করছেন প্রায় ১৫ জন শ্রমিক। তারা এটিকে ঝালাই করে রং লাগিয়ে সংস্কার করছেন। দেখা যায়, কয়েকজন শ্রমিক লঞ্চের প্লেটের যেসব জায়গায় মরিচা ধরে পাতলা হয়ে গেছে, সেগুলো ঝালাই করছেন।

সরেজমিনে দেখা যায়, এভাবে কেরানীগঞ্জের তেলঘাট থেকে মীরবাগ পর্যন্ত ডকইয়ার্ডগুলোতে ঘাটে বসে থাকা ফিটনেসবিহীন ও পুরোনো লঞ্চ এনে রঙ ও সংস্কার করছেন মালিকরা। এছাড়াও বাহাদুর শাহ ডকইয়ার্ডে এম ভি ফারহান-২, এমভি রাজহংস-৭, এমভি জামাল-৯ লঞ্চ সংস্কারের কাজ চলছে। মূলত অবকাঠামোগত ভিত্তি মজবুত না করেই যাত্রীদের আকর্ষণ বাড়ানোর জন্য শুধু রং লাগিয়ে সংস্কার করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর