মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

সকালে খুলছে নিউমার্কেট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে টানা দুদিন বন্ধ থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে খুলছে নিউমার্কেট। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান নেহাল আহমেদ।

বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-

১. আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা দেবেন নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।

২. অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

৩. রমনা জোনের ডিসি, এডিসি, নিউমার্কেট থানার ওসির বিরুদ্ধে ফর্মাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

৪. প্রতিটি মার্কেটের কর্মচারীদের আচরণ পরিবর্তনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে মালিক সমিতি।

৫. নারী হয়রানী বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে মালিক সমিতি।

৬. দোকান মালিক কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড নিশ্চিত করা হবে।

৭. অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ প্রশাসন, শিক্ষার্থী, ব্যবসায়ী মালিক সমিতি মিলে সমন্বিত প্রতিনিধি টিম গঠন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর