বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
অনলাইন ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত গোয়েন্দা তথ্য প্রকাশ করছে যুক্তরাজ্য। শনিবার সর্বশেষ প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে  যুক্তরাজ্য দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলা হয়, রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের খেরসন অঞ্চলে মস্কোপন্থী নেতা বসাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, ইউক্রেনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, খেরসন অঞ্চলে রাশিয়া সামরিক প্রশাসক নিয়োগ দিয়েছে। মস্কো গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে তাদের সঙ্গে যুক্ত হতে বলেছে।

 

গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়া সুকৌশলে তাদের স্বপক্ষে ফলাফল নিয়ে আসবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ইউক্রেনের শুধুমাত্র একটি অঞ্চলে রাশিয়া এটা করতে সক্ষম হলেও অধিকাংশ অঞ্চলে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর