মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২
অনলাইন ডেস্ক: কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই।

লিভারপুলকে হারিয়ে শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা জিতেছে মাদ্রিদ। সেটাও এমবাপ্পের শহর প্যারিসে। জয়ের পরও তাই তার প্রসঙ্গটা চলে আসল। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ভুলে গেছেন তারা।
তিনি বলেছেন, ‘সেরা খেলোয়াড় হতে এমবাপ্পে সবসময় কাজ করে যাবে। কিন্তু তাকে ইতোমধ্যেই ভুলে গেছি, কিছুই হয়নি। মাদ্রিদ একদম ঠিকঠাক একটা মৌসুম কাটিয়েছে আর এটা (এমবাপ্পে) ভুলে যাওয়া বিষয়। আজকে কোনো এমবাপ্পে নেই, রিয়াল মাদ্রিদের পার্টি আছে।’

রিয়ালের এবারের মৌসুম নিয়ে পেরেজ বলেছেন, ‘সাধারণভাবে এই মৌসুমটা আমাদের ভালো কেটেছে। ভালো প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। আমরা একদিক থেকে ভাগ্যবান সব কঠিন প্রতিপক্ষকে পেরিয়ে এসেছি। যোগ্য হিসেবেই চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’

‘খেলোয়াড়, কোচ ও সমর্থকদের কাছে এটা ফলের মতো। এই খেলোয়াড়রা সমর্থকদের মাধ্যমে সংক্রমিত আর আমরা এমন কিছু ম্যাচ দেখেছি যেগুলো সহজে ভুলে যাওয়া যাবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর