মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার

একটা নতুন জাতীয় সরকার গঠন করা হবে: দুলু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২
 নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সকল রাজনৈতিক দল একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন করার পর আন্দোলনে থাকা দলগুলো নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন পরিকল্পনার কথা বলেছেন। সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই কেবল দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন- আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আর সেই নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই।

সোমবার বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের আলাইপুরে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আলমামুন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর