শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

ছাত্রলীগের প্রার্থী আরাফাতের জামায়েত সংশ্লিষ্টতা সহ নানান অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ

দলে অনুপ্রবেশ করাকে সাধারনত অথিতি পাখি বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাম্প্রতিক সময়ে অথিতি পাখিদের নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ব্যবস্থার কথাও মিডিয়াতে ভাইরাল হয়েছে।তেমনি একজন নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি পূর্বাংশ গ্রামের মোঃ আবু সুফিয়ানের পুত্র রুবাইয়াত রহমান আরাফাত।


এক সময়ের ছাত্রশিবিরের তুখোঁড় কর্মী। তার মাতা রৌশন আক্তার মহিলা জামায়েত ইসলামী বাংলাদেশ এর নোয়াখালীতে রোকন পদে দায়িত্বে রয়েছেন। তার মামা নোয়াখালী চৌমুহনী ইস্কন মন্দির হামলায় জড়িত থাকায় এজাহারভূক্ত আসামী হয়েছে। অভিযোগ রয়েছে, মামাকে বাঁচাতে ছাত্রলীগের সাইনবোর্ড কাজে লাগিয়ে ব্যাপক কৌশল অবলম্বন করেন আরাফাত।

তথ্য অনুসন্ধানে জানা যায়, রুবাইয়াত রহমান আরাফাত বর্তমানে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী। তিনি ২০০৮ সালে মাদ্রসা বোর্ড থেকে দাখিল পাশ করেন। মাদ্রাসা পড়াশুনার সময়ে ছাত্রশিবিরের সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। সার্টিফিকেট এর জন্ম তারিখ ১৯৯২/১২/১১ ইং. । অর্থাৎ ছাত্রলীগের প্রার্থী হওয়ার সময়সীমাও পার হয়েছে। তবুও ধঁরাকে সরা জ্ঞান করছেন আরাফাত। নোয়াখালী ছাত্রলীগের প্রকৃত নেতা-কর্মীদের প্রশ্ন! রুবাইয়াত রহমান আরাফাতের খুঁটির জোর কোথায়?
এ বিষয়ে অভিযুক্ত আরাফাতের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে নারাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর