নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ড সদর উপজেলার সদস্য পদে(অটোরিকশা) মার্কা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন সদ্য সাবেক সদস্য মোঃ কামাল উদ্দিন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের মোট ১৮৫ ভোটারের মধ্যে ২জন মৃত্যুবরণ করায় ১৮৩ জন ভোটার ভোট প্রদান করবেন।নোয়াখালী জেলার ৯ টি উপজেলার নয়জন সদস্য ছাড়াও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য উক্ত নির্বাচনে লড়বেন।চেয়ারম্যান পদের হাইকোর্ট রিটের কারণে ১৮ অক্টোবর সিদ্ধান্ত আসবে।আর এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ৫ নং ওয়ার্ডের অর্থ্যাৎ সদর উপজেলার সদস্য নির্বাচন নিয়ে সচেতন মহলে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। কারণ এই উপজেলায় দুই হেভিওয়েট প্রার্থী মোঃ কামাল উদ্দিন (অটোরিকশা) ও শাখাওয়াত হোসেন আরমান চৌধুরী (ঘুড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।সদ্য সাবেক সদস্য,জেলা আঃলীগের অন্যতম প্রভাবশালী সদস্য ও পরিবহন নেতা মোঃ কামাল উদ্দিন উল্কা বেগে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক আঃলীগ পরে বহিষ্কৃত নেতা সাখাওয়াত হোসেন আরমান চৌধুরীও জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী বলে জানান এ প্রতিবেদককে। টানটান উত্তেজনা পূর্বক সদর সদস্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান। এবিষয়ে কথা হয় প্রার্থী মোঃ কামাল উদ্দিনের সাথে।তিনি বলেন,সদর উপজেলার মোট ১৮৩ জন ভোটারের মধ্যে প্রায় ১৫০ জনেরও অধিক ভোটার আঃলীগের সমর্থক নেতাকর্মী। “যেহেতু আমি কামাল উদ্দিন দলের সাথে কখনো বেঈমানী করি নাই,দলের সিদ্ধান্তের বাহিরে কখনো যাইওনি এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম সেহেতু এসব বিষয় নিয়ে ভোটাররা ভাববেন “।আমার অতীত কর্মকাণ্ড মূল্যায়ন করলে আমার জেতা সুনিশ্চিত বলে দাবী করেন।তিনি আরো বলেন,শুধু নির্বাচন বলে নয় যখনই কেউ বিপদে পড়েছে,অর্থাভাবে চিকিৎসা নিতে অপারগ (এমন অনেক ইউপি সদস্য যাদের নাম আমি এ মুহূর্তে প্রকাশ করবো না)সাহায্য সহযোগীতা করেছি।ভবিষ্যতেও দল ও অসহায়ের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।নির্বাচনে জেলা আঃলীগের সমর্থন পাবেন কি না এমন প্রশ্নে শতভাগ আশাবাদী। স্হানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ইতোমধ্যে জেলা পরিষদের আঃলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে তার অনুসারীদের কাজ করার নির্দেশ দিয়েছেন।কিন্তু কোনো সদস্যের পক্ষে তিনি একরাম অবস্থান নিয়েছেন এমন তথ্য তার কাছে নেই বলে জানান কামাল।প্রার্থী কামালের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত কামাল উদ্দিনের বিষয়ে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন বলে মনে প্রাণে বিশ্বাস করেন চরমটুয়ার যুবনেতা পিনু।