শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

লক্ষ্মীপুর রামগন্ঞ্জ শাহাজান রনির পরিবারের আর্থিক অনুদানে চলছে হাজী মুনছুর আহমেদ জামে মসজিদ নির্মাণ কাজ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

মোঃ ইউছুফ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রামগন্ঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে ও শাহাজান রনির পরিবারের আর্থের যোগানে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে হাজী মুনছুর আহমেদ জামে মসজিদ। গত রবিবার সকালে শেষ হয় মসজিদের ছাদ ঢালাই কাজ। এ সময় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত এলাকার হাজী মুনছুর আহমেদ তার মৃত্যুর পূর্বে ৯ শতাংশ জমি( পুকুর) মসজিদের জন্য ওয়াকফ্ (দান) করেন। বিগত ৬ মাস ধরে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী সহকারী ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহাজান রনি স্থানীয় মুসল্লিদের সহযোগীতায় দিন-রাত অক্লান্ত শ্রম দিয়ে তৈরি করে চলছে মসজিদ। গত রবিবার ছিলো মসজিদের ছাদ ঢালাই। উক্ত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শাহাজান রনি, করপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, মৃত হাজী মুনছুর আহমেদের দুই পুত্র মহসিন স্বপন ও ফারুক এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, সমাজসেবক ও ব্যবসায়ী আলমগীর হোসেন হলেন এ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।তিনি মসজিদের জন্য রয়েছেন আন্তরিক ।অন্যদিকে সাধারন সম্পাদক শাহাজান রনি ও তার পরিবার সকল আর্থিক যোগান ও শ্রম দিয়ে সহযোগীতা করছেন দিন রাত। সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিবেরও রয়েছে যথেষ্ট আন্তরিকতা। হাজী মুনছুর আহমেদের দুুই পুত্র ফারুক ও স্বপনও করছেন সহযোগীতা। জানা যায়, প্রায় শতাধিক মুসল্লি নামায আদায় করেন এ মসজিদে। মসজিদের পাশাপাশি একটি মাদ্রাসাও গড়ার আশা রয়েছে স্থানীয়দের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর