লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আবদুল মতলব বেপারী ( ৫০)। পেশায় একজন প্রবীন মৎস ও গাছের ব্যবসায়ী। তিনি লক্ষ্মীপুর পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড জয়নাল সর্দার বাড়ীর মৃত আবদুল মুনাফের পুত্র। গত কয়েকদিন পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের মৌলভী আজিজ উল্যার পুত্র রতনের কাছ থেকে ভিবিন্ন জাতের গাছ ক্রয় করেন। ১৫/২/২০২৩ ইং বুধরার দুপরে গাছ কর্তন করতে গেলে একই এলাকার আনোয়ার উল্যার পুত্র করিম ওরপে তুপন করিম, ওয়াহিদ উল্যার পুত্র আনোয়ার উল্যা, মোঃ মোস্তাফিজুর সহ ৩/৪ জন লোক গাছ ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে তার কাছ থেকে ১ লক্ষ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভূক্তভোগী। এ বিষয়ে ভূক্তভোগী ব্যবসায়ীর মতলব বেপারী সদর থানায় একটি অভিযোগও দায়ের করেন। অভিযোগের সুত্রে ও স্থানীয় এলাকাবাসীর তথ্য মতে, করিম ওরপে তুপান করিম একজন সন্ত্রাসী। স্থানীয় নিরিহ মানুষজন তার অত্যাচারে অতিষ্ঠ। এলাকায় রয়েছে তার আধিপত্য। পর পর কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা শুনা যায় আনোয়ার উল্যার পুত্র করিমের বিরুদ্ধে।
সদর থানার এস আই নুরুল করিম চৌধুরী এ বিষয়ে অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।