শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগম কে দুর্নীতি দায়ে অব্যাহতি দিয়েছেন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি চলছেন রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ

শ্রীনগর উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী-আজিজুল ইসলাম

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীনগর উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০মে। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসতে আ. লীগের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকেই। পিছিয়ে নেই ষোলঘর ইউনিয়ন পরিষদের দু’বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আজিজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান তিনি। সার্বিক বিষয়ে কথা হয় আজিজুল ইসলামের সঙ্গে, তিনি বলেন ২০মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। অনুষ্ঠেয় এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি। বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসায় তাঁর অবদান অনস্বীকার্য। একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি তিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো; এমন অঙ্গীকার করেন তিনি। নামপ্রকাশ না করার শর্তে এক আওয়ামীলীগের নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরু হওয়ায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে প্রার্থিতার দৌড়ে অন্য সবার থেকে এগিয়ে রয়েছেন আলহাজ্ব আজিজুল ইসলাম। এছাড়া আগামীর নেতৃত্বে আসার প্রবল সম্ভাবনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। টানা ২ বার ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি উপজেলাজুড়ে পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিতি পান এবং তৃণমূল নেতা-কর্মীদের আশ্রয়স্থল হয়ে ওঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর