বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

শ্রীনগরের পুরাতন লঞ্চ ঘাটটি ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

মোফাজ্জল হোসেন ঃ

ময়লা – আবর্জনার ডাষ্টবিন হয়ে আছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগরের পুরাতন লঞ্চ ঘাটটি। দীর্ঘ দিনের বাজারের ময়লা স্হান্তর না করার কারনে লঞ্চ ঘাটসহ আশেপাশে ময়লার স্তর দুই -তিন ফুট জমে আছে। এতে একদিকে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এসব ময়লা আবর্জনায় তৈরি হচ্ছে এডিস মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এই ময়লার দুর্গন্ধের কারনে খালপাড়ের দোকানদারদের প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে। ১৯ মে শুক্রবার সকালে সরেজমিনে গেলে জানা যায় যে, স্হানীয় লোকজন জানায় যে, আমরা ছোট বেলা থেকে দেখছি এখান দিয়ে লঞ্চ ঘাট ছিল। এই লঞ্চ ঘাট দিয়ে আমরা ঢাকা এবং দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করতাম। এই খালটি খনন না করার কারনে লঞ্চ ঘাট টি অবহেলিত হয়ে পড়ে আছে। স্হানীয় লোকজন আরও জানায় যে, এই লঞ্চ ঘাটটির অর্ধেকের বেশি বেদখলে চলে গেছে। স্হানীয় কর্তৃপক্ষ যদি এই লঞ্চ ঘাট টি ব্যাপারে সুদৃষ্টি দেয় তাহলে আমরা বাজারের দোকানদাররা সস্তি ফিরে পাব। এই লঞ্চ ঘাটটিতে লাকরী দিয়ে ঘাটে আসা যাওয়ার রাস্তাও আটকিয়ে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর