মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

কম্বোডিয়ার সীমান্তবর্তী তিন গ্রামে থাইল্যান্ডের ব্যাপক গোলাবর্ষণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কম্বোডিয়ার সীমান্তবর্তী তিনটি গ্রামে ব্যাপক গোলাবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। স্থানীয় সময় আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এ হামলা দুপুর পর্যন্ত চলেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, তাদের মিনচে প্রদেশের দুটি গ্রামে গোলাবর্ষণ ও একটি গ্রামে বোমা হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী। মন্ত্রণালয় বলেছে, সকাল ১০টার ঠিক আগে থাই সেনারা প্রে চান গ্রামে গোলাবর্ষণ করে। এরপর পার্শ্ববর্তী থমার সেন গ্রামে গোলাবর্ষণ করে। প্রে চানে দুপুরের আগ পর্যন্ত গোলাবর্ষণ চলেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তারা বোয়েং ত্রাকুয়ান গ্রামে গোলাবর্ষণ করে।

এছাড়া ও’বেই কোহান অঞ্চলে থাই বিমানবাহিনী এফ-১৬ উড়িয়েছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড-কম্বোডিয়া ফের যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরুতেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়। যা আজ দুপুর পর্যন্ত চলেছে।

এর আগের  রাতের হামলা ব্যাপারে থাইল্যান্ড বলেছিল ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এ হামলা হয়েছে।

এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর