বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনি গ্রামে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ রাফসান মোংলা (খুলনা) প্রতিনিধিঃ মোংলায় ওয়াইল্ডটিমের আয়োজনে জয়মনি এলাকায় অবস্থিত ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে (২৩ ফেব্রুয়ারি) সোমবার বিকালে জয়মনি গ্রামে উন্নত চুলা (আই সি এস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বন- প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং সুন্দরবনের ওপর নির্ভরতা হ্রাস করাই এর মুল লক্ষ্য। জয়মনি সুন্দরবনের নিকটবর্তী একটি বন-প্রান্তিক এলাকা, যেখানে কাঠের উপর নির্ভরতা বেশি। এর ফলে বন থেকে কাঠ সংগ্রহের চাপ বৃদ্ধি পায়। উন্নত চুলা ব্যবহারে প্রায় ৫০ ভাগ জ্বালানি সাশ্রয় হয়,উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে কম জ্বালানি কাঠে রান্না সম্ভব, ধোঁয়া কম উৎপন্ন হয়,স্বাস্থ্যঝুকি হ্রাস পায় এবং পরিবারগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হয়। একই সঙ্গে বনসম্পদের ওপর সরাসরি চাপ কমে,যা দীর্ঘমেয়াদে বন সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে। উক্ত উন্নত চুলা (আই সি এস) বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, ওয়াইল্ডটিম প্রতিনিধি আবু জাফর। এই সময় প্রধান অতিথি রেজাউল করিম চৌধুরী বলেন”এই উন্নত চুলা অনেক সাশ্রয়ী। আপনারা এই চুলা ব্যবহার করলে আপনাদের খরচ অনেক কমে আসবে। পাশাপাশি সুন্দরবনের উপর জ্বালানির চাপও কমবে। আপনার অবশ্যই এলাকা থেকে কাঠ সংগ্রহ করে চুলায় রান্না করবেন।সুন্দরবন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে কেউ রান্না করবেন না। গাছ কাটলে সুন্দরবনের সরাসরি অনেক ক্ষতি হয়ে যায়। এই চুলা ব্যবহার করলে জ্বালানি ৫০ ভাগ সাশ্রয়ী হবে। আপনাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে। পরিবেশের ভারসাম্য‌ও ঠিক থাকবে।। এই কর্মসূচির পরবর্তী সফল অভিজ্ঞতার ধারাবাহিকতা। ২০১৮-২০২৫ মেয়াদে কে এফ ডব্লিউ ও আই ইউ সি এন-এর সহযোগীতায় ইন্টিগ্রেটেড টাইগার হেবিটেট কনজারভেশন প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় পযার্য়ের সহায়তায় বাস্তবিক উদ্যোগে বেইসলাইন থেকে এন্ডলাইন পরিমাপে জানা যায় জ্বালানি কাঠের ব্যবহার ৩০ ভাগ হ্রাস পেয়েছে। এছাড়া নির্বাচিত ৪৫ টি ঝুকিপূর্ণ এলাকায় সোলার লাইটিং স্থাপনের মাধ্যমে গ্রাম -প্রান্তে আলোকিত পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি সাতক্ষীরায় ৩টি টাইগার টলারেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়াইল্ডটিমের আগামী ৫ বছরে ১০০০টি এবং চলতি বছরে ২০০ টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর