বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): আমাদের প্রতিনিধি মো: কামরুল ইসলাম নয়ন জানান গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াজেলাধীন নবীনগর উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক ও কর্মকান্ড তুলে ধরা হয়।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যাদের অধিকার।”
‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খালেদ বিন মনসুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুছা: রাবেয়া সুলতানা ইভা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো: হোসেন শান্তি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
‎আলোচনা সভা শেষে নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর