বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সরকারি সফর।

গতশনিবার (২৮ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে তিনি এ সফরে গেলেন।
আগামী ৩০ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভা আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে।

সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।

তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নিবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী।
আগামী ৫ এপ্রিল ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর