শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী লালমোহনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ নুরুদ্দিন হকার উচ্ছেদে নগরবাসীর স্বস্তি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব এক যুগ আগের মামলায় ইনকিলাব সম্পাদকসহ চার সাংবাদিক খালাস বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগরের মেয়ে নবীনগরের স্বামীর বাড়ীতে ঝুলন্ত মরদেহ। বিএনপির নেতার উপর অতর্কিত হামলা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ও ৩০ এপ্রিল উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্র জানানো হয়েছে।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দিন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় উপাচার্য বলেন, “দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের জনগণের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরাই আমাদের প্রধান শক্তি। তাদের মানসম্মত শিক্ষা প্রদানই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। উপাচার্য শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরও সহজীকরণ, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি সময়ানুবর্তীতার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সুন্দর ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করে যথাসময়ে অফিসে উপস্থিতি এবং টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে”।

এছাড়াও উপাচার্য দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অফিস কার্যক্রমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার এবং অফিস সময় শেষে ফ্যান, লাইট, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থায় রূপান্তরে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দিন-সহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর