সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী লালমোহনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ নুরুদ্দিন হকার উচ্ছেদে নগরবাসীর স্বস্তি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব এক যুগ আগের মামলায় ইনকিলাব সম্পাদকসহ চার সাংবাদিক খালাস

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) রাজধানীর কোতোয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতোয়ালী থানা যুবদলের সদস্য। গত শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানাযায়, আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতা রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি কোতয়ালী থানা পুলিশ কে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর