মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি পল্টন মডেল থানাধীন গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক বিমান তরফদার এর নেতৃত্বে এ এস আই মো: কামরুজ্জামান, এ এস আই কৃঞ্চ সরকার ও এ এস আই মো: সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে বিগত জুলাই মাসে অপরাধ দমন অভিযান চালিয়ে চিন্তাইকারী চোরসহ মোট ৭৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের মধ্যে ছিনতাইকারী ৩৯ জন, মাদক বিক্রেতা ও মাদক সেবী ১৭ জন, মোবাইল ও পকেটমার চোর ১৪জন, অবৈধ হকার ৪ জন এবং ভবগুরে ৩জন কে গ্রেফতার করে বিচারের নিমিত্বে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে ডিএমপি পল্টন মডেল থানা সূত্রে জানা যায়।