শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশালে অভিনব কৌশলে বিদ্যুৎ চুরি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
ফাইল ছবি

বরিশাল নগরীর রূপতলী উকিল বাড়ি সড়কের একটি গ্যারেজে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে ৬১টি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার ও বিপুল পরিমাণ বিদ্যুতের তার জব্দ করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তরা কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। তবে অভিযানের খবর টের পেয়ে গ্যারেজের মালিক মো. নিজাম পালিয়ে যান।

অভিযানে নেতৃত্ব দেয়া ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী শোয়াইব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উকিল বাড়ি সড়কের নিজামের গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় ৬১টি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার ও বিপুল পরিমাণ বিদ্যুতের তার জব্দ করা হয়।

সহকারী প্রকৌশলী শোয়াইব হোসেন বলেন, নিজামের বাবার নামে একটি বিদ্যুতের মিটার রয়েছে। তবে গ্যারেজে সে ওই মিটারের সংযোগের বিদ্যুৎ ব্যবহার করতো না। সে খাম্বা থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে মাটির নিচ থেকে তার টেনে তার গ্যারেজে লাইন দিয়ে অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ চুরি করে আসছিল।

বাইরে থেকে তা বোঝার উপায় ছিল না। অভিযানের সময় কর্মকর্তাদের তা নজরে আসে। চালকদের কাছ থেকে টাকা নিয়ে ওই সংযোগ দিয়ে সে প্রতিদিন অর্ধ শতাধিক অটোরিকশা চার্জ দিতো।

ধারণা করা হচ্ছে- গত কয়েক মাসে মো. নিজাম অটোরিকশার চার্জ দিয়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার বিদ্যুৎ চুরি করেছে। গ্যারেজ থেকে পুলিশের সহায়তায় ৬১টি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার ও বিপুল পরিমাণ বিদ্যুতের তার জব্দ করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর