শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে ১৫টি স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ১৫টি স্বর্ণের বারসহ লিটন আলী শেখে (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী সদর ‘ক’ সার্কেলের একটি দল।

গ্রেফতার লিটন আলী শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার ইনসান আলী শেখের ছেলে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে দুপুরে স্বর্ণের বারসহ লিটনকে সাংবাদিকদের সামনে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জগামী তন্ময় পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাসে যাত্রী বেশে স্বর্ণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন লিটন। তার শরীর তল্লাশি করে কোমড়ে লাল কাপড় ও কসটেপ দিয়ে আটকানো ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে লিটন জানান, ঢাকা থেকে দেশ ট্রাভেলস কোচে তিনি স্বর্ণ নিয়ে আসেন। এরপর ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিলেন।

মোহম্মদ লুৎফর রহমান জানান, প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ ভরি করে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর