বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

শরীরচর্চা শিক্ষকদের তথ্য চেয়ে চিঠি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। ৩য় শ্রেণির পদটি ২য় শ্রেণিতে উন্নীত হওয়ায় শিক্ষকদের স্ব স্ব নামে গেজেট জারির জন্য শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের তথ্য চেয়ে সব সরকারি কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এতে অধিদফতর বলছে, সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর শরীরচর্চা শিক্ষকের পদটি ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত হওয়ায় স্ব-স্ব নামে গেজেট প্রকাশের জন্য সব সরকারি কলেজ বা সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর কর্মরত শরীরচর্চা শিক্ষকদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

সরকারি কলেজে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের কিছু কাগজপত্র পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের। এগুলোর মধ্যে আছে, শিক্ষকদের নিয়োগপত্র ও যোগদানপত্র, চাকরি স্থায়ীকরণের আদেশের কপি, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া বিভাগীয় মামলা সংক্রান্ত প্রত্যয়নপত্র, চাকরির ধারাবাহিকতা প্রত্যয়নপত্র, চাকরি সন্তোষজনক প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে চাকরি আত্মীকরণ-নিয়মিতকরণ-পদায়নের কপি এবং চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য। এসব কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে সত্যায়িত করে পাঠাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর