শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

সম্পর্ক নেই, কিন্তু নুসরাতকে আজও ভালোবাসি : নিখিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ ভালোবেসে একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। ধর্মের বেড়াজাল, সমাজের চোখ রাঙানিকে গুরুত্ব না দিয়ে সুদূর তুরস্কে অভিনেত্রী নুসরাত জাহান রুহিকে বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈন। সেই রূপকথার বিয়ে দু-চোখ মেলে দেখেছিল ভক্তরা। 

লাল লেহেঙ্গায় সুন্দরী নুসরাত, সাদা শেরওয়ানিতে ঝলমলে নিখিল তুরস্কের এজিয়ান সাগর পাড়ের বিলাসবহুল রিসোর্টে মালাবদল সেরে, সাত পাক ঘুরে বিয়ে সেরেছিলেন। তারিখটা ২০১৯ সালের ১৯ জুন। কিন্তু প্রায় দেড় বছর পর জানা গেল বৈধ ছিল না সেই বিয়ে।

‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় গত ১৭ নভেম্বর রায় দেয় ভারতের আলিপুর আদালত। সেখানে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘বৈধ নয় নুসরাত-নিখিলের বিয়ে’। চলতি বছরের শুরু থেকেই নুসরাত-নিখিলের দাম্পত্য নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেই বিতর্ক কিছুটা হলেও থিতু হয়েছে এই রায়ের পর।

পাকাপাকিভাবে বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিখিল। এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’

তবে নিখিল জানান, যে নুসরাতকে তিনি ভালোবেসেছিলেন সেই নুসরাত আজও তার মনে। কিন্তু এখনকার নুসরাতকে তিনি কোনোভাবেই চেনেন না।

তুরস্কে ‘বিয়ে’ শেষে কলকাতার পাঁচতারা হোটেলে বসেছিল জুটির রিসেপশনের আসর, সেখানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময়ও শাঁখা-সিঁদুরে সেজে নুসরাত জাহান জৈন বলেই নিজের পরিচয় দিয়েছিলেন।

নুসরাত এখন যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন। ছেলে ঈশানকে নিয়ে থাকছেন যশের কাছেই। নিখিলের কথায়, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থেকেছে, ওদের সন্তান হয়েছে, আমি তো কোনোদিনই কিছু বলিনি।’

ব্যবসায়ী নিখিল এখন মডেলও। তাই অতীত ভুলে এখন সামনে এগিয়ে যাওয়ায়ই লক্ষ্য নিখিলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর