বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি

মামুনের পর পারভেজও না ফেরার দেশে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদনান টাওয়ারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাকশ্রমিক মো. পারভেজ (২৮) মারা গেছেন।

শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩ জন ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে পারভেজ নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে মামুন নামে আরও একজনের মৃত্যু হয়। এই নিয়ে সিদ্ধিরগঞ্জের ঘটনায় দুজনের মৃত্যু হলো। ৬০ শতাংশ দগ্ধ নিয়ে জীবন নামে একজন ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের সহকর্মী মো. রিয়াজ ঢাকা পোস্টকে বলেন, আমাদের দুজন সহকর্মী না ফেরার দেশে চলে গেল। শনিবার রাতে পারভেজ আর শুক্রবার সকালে মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। জীবন নামের আরও একজন চিকিৎসাধীন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও ভালো নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর