শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

এখন শক্তি আর টাকা ছাড়া কোনো রাজনীতি নেই

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আমরা কথা বলতে পারি না, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি না। একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি আয়োজন করে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত দুঃখ আর কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়, রাজনীতি থেকে যখন জ্ঞান, উইসডম চলে যায়, আর সেখানে মাসেল, মানি এ জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়; তখন সে রাজনীতি ফলপ্রসূ কোনো কিছু দিতে পারে না। ফ্যাসিবাদের সাফল্য হচ্ছে তারা পুরো জাতির মাঝে ভয়, ত্রাস তৈরি করতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। যারা খালেদা জিয়ার চিকিৎসা করছেন সেই চিকিৎসকরা বলছেন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে। কিন্তু বর্তমানে জোর করে ক্ষমতায় থেকে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলছেন, অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখাব। এটা কোনো সভ্য দেশের নেতার কথা হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। তবে আমরা বিশ্বাস করি অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞান এবং প্রজ্ঞাসহ রাজনীতিবিদ এখন আর দেখা যায় না। বর্তমান সরকারের আমলে এখন শক্তি আর টাকা ছাড়া কোনো রাজনীতি নেই। পুরো সংস্কৃতিটাই বদলে দিয়েছে। এখানে এখন আর সত্য, সুন্দর বলতে কিছু নেই আছে শুধু ভয়াবহতা, প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন। তবে এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ঐক্য। আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কবি অধ্যাপক আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, কৃষকদ‌লের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর