বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বঙ্গবন্ধুর নামে তুরস্কে উদ্যান, উদ্বোধন ১৩ ডিসেম্বর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং বঙ্গবন্ধুর নামে একটি উদ্যান উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গুলশানের নগর ভবনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আসন্ন তুরস্ক সফরসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনাকালে তিনি তথ্য জানান।

ডিএনসিসি মেয়র বলেন, আগামী ১৩ ডিসেম্বর (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি উদ্যানের উদ্বোধন এবং একই শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হবে।

আতিকুল ইসলাম বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর (শুক্রবার) সকালে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করব। ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থানকালে আঙ্কারার মেয়রের সাথে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কারিগরি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হব।

ডিএনসিসি মেয়র বলেন, বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে একটি সড়ক রয়েছে যার নাম কামাল আতাতুর্ক সরণি। সম্প্রতি কামাল আতাতুর্ক সরণি সংলগ্ন পার্কটিও কামাল আতাতুর্ক এর নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

আতিকুল ইসলাম আরও বলেন, আমার এই সফর আঙ্কারার সঙ্গে ডিএনসিসির বিশেষ করে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর