বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

তরুণীকে পিটিয়ে রক্তাক্ত, যুবলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে বহিষ্কার করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনি বহিষ্কৃত হন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে তাকে বহিষ্কার করেন।

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ রয়েছে।

সবশেষ গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে রূপনগর ২৩ নম্বর রোডের মাথায় তুচ্ছ ঘটনায় জুলিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। দায়ের করা জিডি তুলে নিতে ওই তরুণীকে কয়েক দফা হুমকিও দেন বাপ্পি।

এর আগে মিল্কি হত্যাকাণ্ডের পর যুবলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সাখাওয়াত হোসেন চঞ্চলকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর