শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

জাসদ ছাত্রলীগের ২৯তম সম্মেলন শুরু শনিবার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন আগামী শনিবার (১৮ ডিসেম্বর) শুরু হবে। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বিকেল ৪টায় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে, যা পরদিন দুপুর পর্যন্ত চলবে।

সংগঠনের দফতর সম্পাদক ইমান আহমেদ ইমনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন।

শনি ও রোববার দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনা সংশোধনী নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৪৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ নির্বাচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর