বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা সার্ভার সচল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণ অকার্যকর হ‌য়ে পড়া বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পাসপোর্ট ও ভিসা সার্ভার পুনরায় ইনস্টল করা হয়েছে, বর্তমানে তা সচল রয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পাসপোর্ট এবং ভিসা সার্ভার পুনরায় ইনস্টল করা হয়েছে এবং বর্তমানে তা সচল রয়েছে। তবে ক্রিসমাস এবং বক্সিং ডের ছুটির পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে নিয়মিত কনস্যুলার সেবাগুলো আগের মতো দেওয়া হবে।

গত ১৪ ডিসেম্বর পাসপোর্ট, ভিসা ও এনভিআরের কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। পরে হাইকমিশন বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর থেকে সার্ভার পুনরায় স্থাপনের পদক্ষেপ গ্রহণ করে।

অন্যদিকে বিকল্প ব্যবস্থায় লন্ডন হাইকমিশনে নেওয়া সব পাসপোর্ট, ভিসা ও এনভিআরের আবেদন ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন থেকে প্রক্রিয়া করে লন্ডনের হাইকমিশন থেকে ডেলিভারি দেওয়ার মাধ্যমে লন্ডন মিশনের কনস্যুলার সেবা দেওয়া অব্যাহত রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর