শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নতুন বছর উপলক্ষে গুগলের ডুডল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ইংরেজি নববর্ষকে উদযাপন করতে নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল। বিশেষ কোন দিন বা বিখ্যাত কারও জন্মদিন এলেই নিজস্ব কায়দায় ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল।

নতুন বছর ১ জানুয়ারি শুরু হওয়ার পর অর্থাৎ রাত ১২ টার পর গুগল ডুডলে পরিবর্তন দেখা গেছে। গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে, সেইসঙ্গে সেলিব্রেশন টুপি আর চকলেট টফি দিয়ে সাজানো। চকলেটের গায়ে সজ্জিতভাবে লেখা ২০২১ আর চকলেটটি ভেঙে অ্যানিমেশনের মাধ্যমে বেড়িয়ে আসছে গোলাপি রঙে বোল্ড করা ২০২২ লেখাটি। সেই সঙ্গে গুলগ লেখার ‘G’ এর মাথায় বসানো হয়েছে একটি সেলিব্রেশন টুপি।

গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year’s Day 2022 (Festivity) এর নিচে Saturday, January 1, লেখা। তার সঙ্গে নিচে রয়েছে New Year’s উদযাপনের কিছু ছবি। আর ডান দিকে একটি ভেঁপু সিম্বল। ভেঁপুতে ক্লিক করলে বেজে উঠছে সেটি। এর সঙ্গে গোটা পাতাটি ভরে যাচ্ছে রঙিন কাগজে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর