বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

যুব উন্নয়নে চলতি দায়িত্ব দিতে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

যুব উন্নয়ন অধিদফতরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদানে অনিয়ম খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সদস্য এ. এম. নাঈমুর রহমানকে আহ্বায়ক এবং জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভ্ন্নি অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে অধিকতর দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রাপ্য এই পদায়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত হওয়ার পরও পদোন্নতি না দিয়ে চলতি দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ভুক্তভোগীদের পক্ষ থেকে সম্প্রতি এ ধরনের অনেক অভিযোগ এনে সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে একাধিক দরখাস্ত জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে গত ২৫ নভেম্বর যুব উন্নয়ন অধিদফতর থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা) পদে ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে (তৃতীয় শ্রেণির পদ) চলতি দায়িত্বে পদায়ন করা হয়। কিন্তু এটি করতে গিয়ে শত শত সিনিয়র কর্মকর্তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ মে এক হাজার ১২৩ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত করা হয়।

এদিকে সংসদীয় কমিটির বৈঠকে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পাঁচশ গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান, জাকিয়া তাবাসসুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর