শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঘোড়া নিয়ে ট্রেনে উঠে মামলা খেলেন গফুর মোল্লা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনের কামরায় ঘোড়া নিয়ে ভ্রমণের কারণে গফুর আলি মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ওই ঘোড়ার মালিক গফুরকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে নিজের ঘোড়া নিয়ে বাড়ি ফিরছিলেন গফুর। ট্রেনে ওঠেন শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ দুর্গাপুর রেল স্টেশনে। ২৩ কিলোমিটার ভ্রমণ শেষে আটটি স্টেশন পরে নামেন তিনি নেতড়ায়।

ট্রেনে নির্দিষ্ট বগি ছাড়া কোনো জন্তুকে তোলার নিয়ম নেই। যাত্রীবাহি লোকাল ট্রেনে তো নয়ই। সেই নিয়ম ভঙ্গ করায় শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী বলেন, ভারতের রেল আইনের ১৪৫, ১৪৭ এবং ১৫১ নম্বর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। গফুর আলি মোল্লা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার রাতে ঘোড়া নিয়ে উঠেছিলেন ট্রেনে। যাত্রীবাহি ট্রেনে এ ভাবে কোনও জন্তু জানোয়ার নিয়ে ওঠা যায় না।

তিনি আরও জানান, নির্দিষ্ট নিয়ম মেনে মালগাড়িতে জন্তু জানোয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বিড়াল এবং কুকুর নিয়ে যাওয়া যায় যাত্রীবাহি ট্রেনে। তবে শুধু এসি প্রথম শ্রেণিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর