বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

এবার শিল্প কারখানায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে কারখানাগুলোতে প্রতিদিন ৪ ঘন্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন বিকাল ৫টা হতে রাত ৯ টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সোমবার পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে বলেও পেট্রোবাংলা জানায়।
এর আগে গত ৩১ মার্চ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর