শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাবর আজম এই যুগের ব্র্যাডম্যান-লারা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটেই সমানতালে রান করেন এ ডানহাতি তারকা ব্যাটার। যা দেখে বাবরকে এ যুগে ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা হিসেবে আখ্যায়িত করেছেন রশিদ লতিফ।

পাকিস্তানের এ সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষকের মতে, অনেক আগেই নিজ দেশের কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হকদের ছাড়িয়ে গেছেন বাবর। তিনি এখন সরাসরি ব্র্যাডম্যান-লারাদের কাতারেই অবস্থান করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেছেন, ‘আমি ২০১৯ সালেই টুইটারে লিখেছিলাম, যখন আমরা ইংল্যান্ড সফরে ছিলাম। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের সবার নাম লিখেছিলাম- মিঁয়াদাদ, ওয়াসিম, ওয়াকার, ইনজামাম, ইউসুফ, ইউনুস, সাকলাইন। তবে সে (বাবর) তাদের সবার চেয়ে এগিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এটি অনেক আগের কথা বলছি। অবশ্যই এরপর সে আরও অনেক ভালো খেলোয়াড় হয়েছে। আমরা তুলনা করতে পারি না। কারণ এখানে আমরা শুধু বাবরের কথা বলছি না। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা ১০ ফিল্ডারের মাঝে ওয়ানডে খেলছে।’

পাকিস্তানের একজন ব্যাটারকে বাবরের চেয়ে এগিয়ে রাখছেন রশিদ, ‘আমি সাঈদ আনোয়ারের কথা বলবো। তার মতো ব্যাটারের দেখা মেলেনি। নিঃসন্দেহে সে পাকিস্তানের এক নম্বর ব্যাটার। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। সে ক্যারিশম্যাটিক খেলোয়াড়। সে খুব কম অনুশীলন করতো। তাই যুগভেদে তুলনা হয়তো ঠিক হবে না।’

এসময় বাবরকে ব্র্যাডম্যান-লারা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘বর্তমানে বৃত্তের ভেতরে পাঁচজন ফিল্ডার থাকে। আগে থাকতো চারজন। আনোয়ার অথবা ইনজামাম এমনটা পেলে বোলারদের খেয়ে ফেলতো। তারা ঐ যুগে গ্রেট। বাবর আজম এই যুগের ব্র্যাডম্যান-লারা। এটিই মূল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর