বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

সাতকানিয়ায় অস্ত্রসহ ভাড়াটে শুটার গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে মিজানুর রহমান (২৬) নামের এক ভাড়াটে শুটারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ এপ্রিল) ভোরে সাতকানিয়া থানাধীন নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা মালিক বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার মিজানুর পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিজানুর চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছে। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সাতকানিয়ায় চাঁদাবাজি ও ছিনতাই করতো সে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর