বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

আবারও সংঘর্ষ নিউ মার্কেট বন্ধ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোঁটা হাতে দলবেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে ছিল থমথমে পরিস্থিতি। এরপর আবারও পথে নেমে এসেছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোঁটা হাতে দলবেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের এক পর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে দেন বিক্ষুব্ধরা। ছবি: পিয়াস বিশ্বাস

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের সড়কে সামনাসামনি অবস্থানে রয়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। একে অপরের দিকে ঢিল ছুড়ছেন তারা। চলছে ধাওয়া-পাল্টাধাওয়া। এলাকাজুড়ে চলছে তাণ্ডব। বিক্ষুব্ধদের অনেকেই এসেছেন হেলমেট পরে।

এক পক্ষ ঢিল, ইট বা লাঠি ছুড়লে প্রতিপক্ষ দৌড় দিয়ে চলে যাচ্ছে। আবার জড়ো হয়ে বিরোধী পক্ষের দিকে এসব ছুড়ছে তারা। রাস্তায় ময়লার গাড়িসহ ভ্রাম্যমাণ দোকানে চলছে ভাঙচুর।

ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর চাপ পড়েছে পার্শ্ববর্তী সড়কগুলোতে। খবর পেয়ে আগেই অন্য সড়কে ঢুকছে গাড়ি। কাটাবন সড়কে গাড়ি থেমে আছে অনেক সময় ধরেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর