শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

অনলাইন ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চরম উত্তেজনা চলছে রাশিয়ার। এর মাঝেই অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ খবর দিয়েছেন।

নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম সারমাট। দেশটির সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, “পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অস্ত্র ক্রেমলিনের শত্রুদের হামলা উচ্চরণের আগে ‘দু’বার ভাবতে বাধ্য করবে। কারণ পৃথিবীর যেকোনও প্রান্তের যেকোনও বিন্দু এখন এর পাল্লার মধ্যেই।”
রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্জল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এবার যুক্ত হল সারমাটও।

গত মাসে মস্কো জানিয়েছিল, তারা ইউক্রেনে নির্দিষ্ট লক্ষ্যে প্রথমবার কিঞ্জল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে।

বুধবার পুতিন একটি টেলিভিশন ভাষণে বলেন, “আমি সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষপণে আপনাদের অভিনন্দন জানাই।”

পাশাপাশি তিনি বলেন, “এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও পোক্ত হবে। যা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে আমাদের আরও মনোবল জোগাবে। আক্রমণাত্মক ভাষণ দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা যারা করছেন, সাবধান। রাশিয়াকে আক্রমণ করার আগে এর পর থেকে নিশ্চয়ই আপনাদের দু’বার ভেবে দেখতে হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর