বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকায় আসছেন আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রস্তাব করা হয়েছে। এর আগে সফরের প্রস্তুতি ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা উপলক্ষে আগামী মাসে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে ওই সফর হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর