বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

আনোয়ারায় দোকানে চুরি করার সময় পুলিশের হাতে দুই যুবক আটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২

আরমান হোসেন,আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় দোকানে চুরির প্রস্তুতি কালে দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) ভোর রাতে উপজেলা সদরে থানার সামনে মেসার্স হেলাল স্টোর নামে এক দোকানে চুরি করতে ডুকলে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বাসিন্দা সানাউল্লাহ ছেলে ফরিদ (২৪) । সে পরিবারের সাথে আনোয়ারা সদরে ভাড়া বাসায় থাকতেন। অপর আসামি পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহন(২৬) । সে বর্তমানে আনোয়ারা সদরে স্থায়ীভাবে বসবাস করে আসছে।

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় । ভিডিওতে দেখা যাই । আনোয়ারা থানার কর্মরত এএসআই এনায়েত হোসেন দুই যুবককে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে দোকান থেকে মালামাল লুট করার সময় হাতেনাতে তাদের আটক করে। পরে আটককৃত দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে স্বীকার করতে দেখা যায়।

এবিষয়ে এএসআই মোঃ এনায়েত হোসেন বলেন, বেশকিছুদিন ধরে আনোয়ারায় লাগাতার দোকান চুরি হচ্ছে। সন্দেহ করা হচ্ছে এসব চুরির সাথেও এদের সম্পৃক্তা রয়েছে। তাই আটককৃতদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর