মিজানুর রহমান সোহেল বাঙ্গালী, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর কমলনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান । এ সময় উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি , কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান,কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফিক উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবু তাহের, কৃষি সম্পসারণ কর্মকতা ইকতারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকতা ডাঃ আক্তারুজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ, উপজেলা মৎস্য অফিসার আবদুল কুদ্দুছ, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক,ইউ পি চেয়ারম্যান আবুল খায়ের,ইউসুফ আলী মিয়াসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকতা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।