শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

লৌহজংয়ে থানা ভবন ও ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
মো: রানাঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবনির্মিত থানা ভবন ও ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া এলাকায় মালিরঅংক-নওপাড়া সড়কের পাশে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হয়েছে ৪তলা বিশিষ্ট্য থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে ফায়ার সার্ভিস স্টেশন ভবন দুটি উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাড. মৃনাল কান্তি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
৫০ জন পুলিশ সদস্য দিয়ে থানার কার্যক্রম চলছে। এদের মধ্যে একজন (ওসি),একজন পরিদর্শক (তদন্ত), ১০ জন উপ-পরিদর্শক (এসআই), ৯ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই),ও বাকি ২৯ জন কনাস্টেবল। থানা ভবন নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছে এসই এন্ড খান (ভিজে)। অন্যদিকে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনে ভীষন খুশি স্থানীয়রা। এই উপজেলায় এতোদিন ফায়ার সার্ভিস  স্টেশন না থাকায় মুন্সীগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল কর্মীরা লৌহজংয়ে এসে কার্যক্রম চালাতো। নবনির্মিত লৌহজং ফায়ার সার্ভিস স্টেশনটি দ্বিতীয় শ্রেণির রাজস্ব স্টেশন। এখানে একজন স্টেশন অফিসারসহ ২৭ জন লোকবল থাকবে। এ স্টেশনের জন্য দুইটি গাড়ি আগুন নিভানোর কাজে বরাদ্দ করা হয়েছে। নতুন ফায়ার সার্ভিস স্টেশন লৌহজং উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলাতেও আগুন নিভানো ও দুর্ঘটনা কবলিত এলাকায় কাজ করবে। এর ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে সততা এন্টারপ্রাইজ। ভবন দুটি উদ্বোধনের পর বিকেল ৫ টায় টায় সরকারি লৌহজং কলেজ মাঠে মাসব্যাপী কর্মসূচির সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর