বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

লক্ষ্মীপুরে জেলা পরিষদের নামে ভূমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ওমর সানি রুবেলঃ

দীর্ঘ ৮০ বছর ধরে নিজেদের দখলে থাকা জমি হঠাৎ করে জেলা পরিষদের ভূমি বলে জবর দখল করতে গেলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় নারী শিশুসহ ৮ জন আহত হওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী ইমরান মাহমুদ সবুজ ও আরতি রাণী পাল জানান, ১৯৩৯ সালে নোয়াখালী ডিস্ট্রিক্ট বোর্ড ২৫৮৭ নং নকশায় ঞ চিহ্নিত ৪৩১৮, ৪৩১৯ ও ৪৩২০ দাগে ৭৬ শতাংশ জমি নিলামে তোলে। উক্ত জমি সর্বোচ্ছ দরদাতা হিসাবে নবদ্বীপ চন্দ্র পাল মালিক হন। নবদ্বীপ চন্দ্র পালের লোকান্তরে তার ছেলে কৃষ্ণ পদ নাথ ও স্ত্রী সুশীলা সুন্দরী মালিক হন।
পরবর্তীতে তাদের থেকে উক্ত সম্পত্তি ১৯৫৬ সালে হাজ্বী আঃ গফুর, মহেন্দ্র পাল, কৃষ্ণ কামিনী নাথ ও কিরন বালা নাথ, ও লাল মোহন নাথ সবটুকু সম্পত্তি কিনে নেয়।
পর্যায়ক্রমে ক্রয় ও ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হন হাজ্বী নুরুল ইসলাম, নাসির আহমেদ, স্বপন চন্দ্র নাথ, মৃত বিনোদন বিহারী পাল, হাসান মোল্লা, মৃত ভুলু মিয়া ও মাইন উদ্দিন।
তারা দীর্ঘদিন থেকে উক্ত সম্পত্তির খাজনা আদায় ও মালীকানাধীন রেকর্ডের মালিক।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ শাহজাহানের নির্দেশে উক্ত ভূমি আহমেদ ইমতিয়াজ, নজরুল ইসলাম ভুলু, বেলায়েত হোসেন, ও মাহবুবুর রহমান মাহবুবস কয়েক শ বহিরাগত নিয়ে ২৯ জুলাই শুক্রবার সকাল ৭ টায় কোন ধরনের নোটিশ ছাড়া জবর দখলের চেষ্ঠা চালায়।
এসময় ভুক্তভোগীরা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে তাদের তাড়িয়ে দেয়।
এ ঘটনায় আদনন, সোহেল, সাব্বির সহ বেশ কয়েকজন আহত হয়।এ বিষয়ে তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযুদ্ধা মোঃ শাহজাহানকে ফোন করলে তিনি জানান, ঐ জমিটি জেলা পরিষদের। দীর্ঘদিন তারা জবর দখল করে আছে। বারবার ছেড়ে দিতে বললেও তারা ছাড়ছে না। নিলামে ক্রয়কৃতরা তাদের সম্পত্তি দখলে গেলে বহিরাগতরা তাদের উপর হামলা করে। এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর