বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী দের বিক্ষোভ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

হোসাইন মোঃ ইসমাইল:
কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কে চার বছর এ বহাল রাখা ও শিক্ষা মন্ত্রী দিপু মনি র
বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০ টায় গাজীপুরের শিমুলতলী রোডে মডেল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স টেকনোলজির(মিস্ট) সামনে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাধারন শিক্ষার্থী বৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশে জড়ো হয় ছাত্র রা. সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ এক আলোচনা সভায় শিক্ষা মন্ত্রী
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বর্তমান কোর্স কে তিন বছরে নামিয়ে আনাই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন.
আর মন্তব্যের জেরেই সারা দেশের ডিপ্লোমা শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রৌকশলী রা তীব্র নিন্দা বিক্ষোভ সমাবেশ ও নানা কর্মসুচি পালন করছেন।
বিক্ষুব্ধ ছাত্ররা মিছিল নিয়ে রাস্তায় নামলে বন্ধ হয়ে যায়
শিমুলতলী রোডে যানচলাচল, মিছিলটি ভিআইপি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
আন্দোলন কারিদের মধ্যে রংপুরের শিক্ষার্থী জাহিদুল ইসলাম “নতুনদিন” কে জানান,
দেশের উন্নয়নের অন্যতম খুটি প্রৌকশল বিভাগ.
আর এই উন্নয়ন ধারার শতকরা ৬০% কাজ ই করে থাকে ডিপ্লোমা প্রকৌশলীরা , আর সেই শিক্ষা ব্যাবস্থা ও পদ বৈষম্য নিয়ে মন্ত্রীর করা মন্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন, তারা ডিপ্লোমাকে ৪ বছর বহাল রাখার দাবি জানান, বেকারত্ব দূরিকরন, খুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে যেখানে প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষা খাত কে প্রাধান্য দিয়েছে, সেখানে এই ধরনের নীতি সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের বিরোধীতা ছাড়া আর কিছুই নয়।
এর আগে ২০১৩ সালে ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা সুপারভাইজার থেকে টেকনিশিয়ান হিসেবে উল্লেখ করলে, তখন সারা দেশে বিক্ষোভ হয়, ছাত্র পুলিশ সংঘর্ষ ও হয় ভিবিন্ন জেলায়। তৎকালিন কারিগরি শিক্ষার্থীদের অর্ধ শিক্ষাবর্ষ ব্যাহত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর