ফিরোজ খান, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়ার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর বিরুদ্ধে পরাজিত সাবেক চেয়ারম্যান নূরুল আলমের নেতৃত্বে একটি কুচক্রী মহলের অপপ্রচারের প্রতিবাদে গতকাল শনিবার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মৌলবি টোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।সমাবেশ শুরুর পূর্ব বিক্ষোভ মিছিলটি স্কুল মাঠ থেকে ইউনিয়ন পরিষদ হয়ে আবার সমাবেশে ফিরে আসে।ঐ বিক্ষোভ মিছিলে পূর্ব চরমটুয়া ইউনিয়নের আওয়ামীলীগের অংগসংঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ছাড়াও সর্বস্তরের জনগণ অংশ নেয়।আর এসময় স্হানীয় জনগণকে সাবেক চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দূর্নীতি তুলে স্লোগান দিতে দেখা যায়।নাহিদ মেম্বারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী।এছাড়াও স্হানীয় ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা সাবেক চেয়ারম্যানের নানান অনিয়ম দূর্নীতির ফিরিস্তি বর্ণনা করে তার বিচার দাবী করেন।এসময় একজন মেম্বার তার দূর্নীতির তথ্য প্রকাশ করে দুদকের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে তার এ বক্তব্যকে সমর্থন দিতে থাকেন।স্হানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ চেয়ারম্যান ফয়সাল বারীর ভূয়সী প্রশংসা করে বলেন,তিনি একজন রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।বিগত ৫০ বছর তাদের পরিবারেই এই ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন।তাদের সততা এখানকার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন।পরে প্রধান অতিথি হিসাবে ফয়সাল বারী চৌধুরী বলেন,যে মুহূর্তে আমি দূর্নীতি সিণ্ডিকেট,বালু খেকো ইয়াবা সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ঠিক তখন আমার প্রতিপক্ষ একটা দূরাভিলাষী স্বপ্ন বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র মাধ্যমে অপপ্রচার চালিয়ে আমাকে সমাজ ও রাষ্ট্রের কাছে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হীন এ অপচেষ্টা আজ বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে গেছে বলে জানান। এসময় উপস্থিত হাজারো জনতা তুমুল করতালি দেন। সমাবেশ করার একদিন আগেও পরাজিত সাবেক চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছিলেন উল্লেখ করে বলেন, আমার বিরুদ্ধে যদি উত্থাপিত একটি অভিযোগের প্রমান দিতে পারে তাহলে ইস্তফা দিয়ে চলে যাব।সাবেক পরাজিত চেয়ারম্যানকে ষড়যন্ত্র না করে পাঁচ বছর অপেক্ষা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন।তিনি আরো বলেন,ষড়যন্ত্র করে আমাকে আমার লক্ষ্য থেকে সরানো যাবেনা। স্হানীয় জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন ফয়সাল বারী চৌধুরী।