বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

মোঃ এনামুল কবির, মোংলা প্রতিনিধি।

কয়লা সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার দেড় মাস পর ইন্সপেকশন (পরিদর্শন) ও মেইনটেন্যান্সের ( রক্ষণাবেক্ষণ) কাজের জন্য ৩দিন ধরে বন্ধ রয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ প্লান্টটি। তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে প্লান্টটি চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ কেন্দ্রটি। গত শুক্রবার (৩০জুন) রাত থেকে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আগামী সপ্তাহখানেকের মধ্য আবারো চালু হবে এ বিদ্যুৎ কেন্দ্র।
তিনি জানান, কোন ধরণের যান্ত্রিক ত্রুটি কিংবা কয়লা সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়নি, বন্ধ রাখা হয়েছে মুলত কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজের জন্য।
তবে কেন্দ্রটিতে যথেষ্ট পরিমাণ কয়লার মজুদ রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রটি ৭দিন থেকে ১০দিন চালানোর মত কয়লা মজুদ রয়েছে। আগামী ৫থেকে ৭জুলাই’র মধ্যে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ আসছে মোংলা বন্দরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর