বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

সংবাদ সংগ্রহ করায় লাঞ্ছিত হলেন সাংবাদিক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৪ নং বারোগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আব্দুল ওহাব নেভিবাড়ির

আব্দুল মোতালেব এর স্ত্রী মনজুরা বেগম(৫৮) গত ৭ জুলাই ২০২৩ আনুমানিক বিকেল ৪,৩০ মিনিটে ৯৯৯ ফোন করে অভিযোগ করেন তার ঘরেৱ আলমারিতে থাকা চার ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় পাশের বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী মোহাম্মদ হিরণ, বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী নাজমা আক্তার ও ১৩ বছরের শিশু মোঃ নাঈম।
৯৯৯ এর অভিযোগ ভিত্তিতে সোনাইমুড়ি থানা থেকে এস আই আমিরুল ইসলাম এসে মোহাম্মদ নাঈম(১৩ বছর)তার মা আসমা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী মুহাম্মদ হিরন কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়।থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ তল্লাশি করে কোন হদিস না পেয়ে থানা পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেন।
৪ নং বারোগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কামাল বিষয়টি অবহিত হয়ে দৈনিক জাতীয় পত্রিকা ভোরের চেতনার সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম সোহাগকে ঘটনাস্থলে প্রেরণ করেন।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে জানতে পারেন,বাক প্রতিবন্ধী মোঃ হিরণ মিয়ার ঘরের সামনে ও পিছনের দরজা,স্টিলের ওয়ারড্রব ভাঙচুর করে।পার্শ্ববর্তী কল্লাপোড়া বাজার থেকে শিশু মোহাম্মদ নাঈম কে ধরে এনে ব্যাপক মারধর করেন মনজুরা বিবির ভাই মোহাম্মদ জামাল ও কামাল। তাদের হাত থেকে রেহাই পায়নি বুদ্ধি প্রতিবন্ধী আসমা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী হিরন।স্বর্ণ চুরির অভিযোগকারী মনজুরা বেগমের সাক্ষাৎকার নিতে গেলে মনজুরা বিবি বলেন।
আপনি সাংবাদিক আমার পক্ষে কাজ করুন।
ওরা চোরের ঘরের চোর ওদের বাড়িতে আপনি কেন গেলেন?গিয়েছেন ভালো কথা আপনি আমার পক্ষে কাজ করুন,টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দেব।
এতে সাংবাদিক সোহাগ বলেন আমি টাকার কাছে বিক্রি হতে আসিনি সুস্থ বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য এসেছি,আমি পক্ষ বিপক্ষের প্রতিপক্ষ।
একথা শুনেই মঞ্জুরা বেগম সাংবাদিক কে ব্যাপক গালমন্দ শুরু করেন।মনজুরা বিবি বলেন আপনি আমাকে চিনেন ঐ যে সামনে দেখছেন আমেরিকান ওয়ালা পার্টি,তাদের সাথে আমি খেলেছি খেলে জিতেছি,থাকতো আপনি দুই টাকার সাংবাদিক।
আমার পক্ষে কাজ করলে আপনার মঙ্গল হবে না হয় আপনার বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি ধামকি ও ৯(খ) ধারায় মামলা দেবো।সাংবাদিক রফিকুল ইসলাম হতভাগ হয়ে ফিরে আসেন।
দুদিন পরেই জানতে পারেন সাংবাদিক রফিকুল ইসলাম ও দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম এর বিরুদ্ধেই মঞ্জুরা বিবি একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।অভিযোগে লেখেন তাকে প্রাণ নাসের হুমকি ধামকি ও বিশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর